হবিগঞ্জ

ধলেশ্বরী খাঞ্জা বিল দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিল দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার স্বজনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধলেশ্বরী  খাঞ্জা বিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার  সকালে শিবপুরের হারিছ মিয়া জনকল্যাণ সমবায় সমিতির ও স্বজন গ্রামের আরিফ আহমেদ রুপম আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্বে সংঘর্ষ শুরু হয়। এতে দুইপক্ষের ৩০ জন আহত হয়। বিল নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও অন্তত তিনবার সংঘর্ষ হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী জানান, বিল দখলকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী  ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।