মার্কিন চাপের মধ্যেও চীনের বার্ষিক বাণিজ্য ১ ট্রিলিয়ন ছাড়াল

চীনের বার্ষিক পণ্য বাণিজ্য প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। চলতি বছরের প্রথম ১১ মাসে দেশের মোট বাণিজ্য ১.০৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। যা পূর্ববর্তী বছরের রেকর্ডকে ছাড়িয়েছে।

আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, নভেম্বর মাসে চীনের রপ্তানি ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রে রপ্তানি ২৮.৬ শতাংশ কমে ৩৩.৮ বিলিয়ন ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ট্যারিফ যুদ্ধে চীনা রপ্তানিকারকরা অন্যান্য বাজারের দিকে মনোযোগ দিয়েছে।

ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষক জিচুন হুয়াং মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে দুর্বলতা অন্যান্য বাজারের মাধ্যমে পূরণ হয়েছে। ভবিষ্যতেও রপ্তানি শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে।

চীনের রপ্তানি ইউরোপীয় ইউনিয়নে ১৪.৮ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৩৫.৮ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ, নভেম্বর মাসে চীনের মোট বাণিজ্য ১১১.৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা জুন মাসের পর সর্বোচ্চ এবং পূর্বাভাসের চেয়ে বেশি।

চীনের বিশাল বাণিজ্য পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। 

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করেছেন, যদি বাণিজ্যের ভারসাম্য ঠিক না থাকে, ইউরোপও যুক্তরাষ্ট্রের মতো চীনের ওপর ট্যারিফ আরোপ করতে পারে।

তবে চীনের ভোক্তা চাহিদা এখনও দুর্বল। কাস্টমসের নতুন তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে আমদানি মাত্র ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বাভাসের চেয়ে কম। বিশ্লেষকরা মনে করছেন, রপ্তানি বৃদ্ধি দেশটির ধীরগতির অভ্যন্তরীণ অর্থনীতিকে কিছুটা সমর্থন করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, রপ্তানি বৃদ্ধি দেশটির ধীরগতির অভ্যন্তরীণ অর্থনীতিকে কিছুটা সমর্থন করেছে।