আড়াইহাজারে হাড়িধোয়া নদীর পাড় থেকে লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাড়িধোয়া নদীর পাড় থেকে আনারুল (২৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নদীর পাড়ে পরে থাকা লাশ উদ্ধার করা হয়।

মোহাম্মদ আনারুল আড়াইহাজার উপজেলার বিজয়নগর দড়িগাও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে। 

খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির এসআই শামীম জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উচিৎপুরা ইউনিয়নের বিজয়নগর সংলগ্ন হাড়িধোয়া নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করি। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।