ওসিপিএএসএস  বিইউপি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (ওসিপিএএসএস) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। গতকাল সোমবার বিইউপির ভিআইপি লাউঞ্জে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিইউপির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ওসিপিএএসএসের একটি প্রতিনিধিদল এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার, ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, বিইউপি এবং ওসিপিএএসএসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি