মিথ্যা মামলার প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির মানববন্ধন 

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসী ও ছাত্রদল নেতা কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর)  পুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয় সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া, সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাছুম বিল্লাহ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিব হাসান রাজা, আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, আরিফ বিল্লাহ আলিফ, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন শাকিল ভূইয়া, সদস্য সচিব আকিব হাসান, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলামিন ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক কামরুল হাসান পাপ্পু, ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রাহিম ভূইয়া রাসেল সহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সকল ইউনিয়ন এর সভাপতি/ সাধারণ সহ আরও অনেকে।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর গুলি বর্ষণের অভিযোগে গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাজী মেহেদি নামের এক যুবক একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পা, এ কে এম শামীম ওসমান, অয়ন ওসমান, আজমির উসমানসহ ৩৫ জনকে নামীয় ও অজ্ঞাত ৪শ থেকে ৫শ জনকে আসামি করা হয়। 

এরমধ্যে ষড়যন্ত্র মূলক ও উদ্দেশ্য মূলকভাবে ভুলতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছাত্রদল নেতা অঙ্কন ভুইয়া, সোহেল ভূঁইয়া, রূপশ মোল্লা, শিশু খান, নজরুল মোল্লা, সঞ্জীব মোল্লা, সৈকত, মোখলেস মোল্লা, নিখিল সরকার, মৃদুল মোল্লা, বিপ্লবসহ আরও বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়। অথচ এসব ছাত্রদল ও বিএনপি নেতা কর্মীরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। 

এ মামলা থেকে অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার দাবি জানাই। তা না হলে ছাত্রদল সহ বিএনপি নেতাকর্মীরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবে।