থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত এলাকায় ভ্রমণ বা বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দূতাবাসের বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান পরিস্থিতি সম্পর্কিত কোনও তথ্য বা মতামত প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

এ দিকে, কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে কূটনৈতিক সমাধানের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও। 

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তি আলোচনার জন্য কম্বোডিয়া ‘প্রস্তুত নয়’ এবং বর্তমান পরিস্থিতি কূটনৈতিক উদ্যোগের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করছে না।

বাংলাদেশি নাগরিকদের জন্য এটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকায় থাকা ব্যক্তিদের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপদ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে প্রজাতন্ত্র সীমান্তে কম্বোডিয়ান বাহিনীকে তাড়ানোর জন্য কার্যক্রম শুরু করেছে থাইল্যান্ড। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক সংঘাতে দুইজন সাধারণ নাগরিক সহ কম্বোডিয়ায় মৃত্যু সংখ্যা ছয়। থাইল্যান্ডের একজন সেনা নিহত হয়েছে।