বীর মুক্তিযোদ্ধা ইউনুছুর রহমান চৌধুরীর ইন্তেকাল করেছেন

শিবালয় উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছুর রহমান চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে শাকরাইল মিয়াপাড়া হাফেজীয়া মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে তার নিজ বাড়ি শাকরাইল গ্রামে দাফন সম্পন্ন হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা ইউনুছুর রহমান চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড এবং সর্বস্তরের মানুষ।