চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার দিনই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের পরিবার ও গুরুতর আহতদের খোঁজখবর নিয়েছিলেন সংশ্লিষ্ট জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ব্যক্তিগত অসুস্থতা ও নানা ব্যস্ততার কারণে তখন সবার বাড়িতে গিয়ে দেখা করা সম্ভব হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
আজ (৯ ডিসেম্বর) মঙ্গলবার শহীদ পরিবারের সদস্য এবং আহতদের নিয়ে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি তাঁদের পাশে সময় কাটানোর সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন জামায়াত আমির।
তিনি দোয়া করে বলেন, যারা নিহত হয়েছেন আল্লাহ তায়ালা তাঁদের শাহাদাতের মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চতম মাকামে অধিষ্ঠিত করুন।
আর যারা আহত হয়েছেন, আল্লাহ তাঁদের পূর্ণ সুস্থতা দান করুন। যেসব পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি, আল্লাহ তাঁদের ধৈর্য ধারণের শক্তি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দিন।
স্মরণসভায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।