ধীরে বাড়ছে ঢাকার শীত

ঢাকায় তাপমাত্রা কমে ধীরে ধীরে বাড়ছে ফলে সকালে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরে। এদিক দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৭টা থেক পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।