চট্টগ্রামে এনসিপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বুধবার (১০ ডিসেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। 

চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন- চট্টগ্রাম-৬ (রাউজান) মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালি- চান্দগাও) মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১ (ডবলমুরিং-হালিশহর) মো. আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) মো. হাসান আলী,, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আবদুল মাবুদ সৈয়দ ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মীর আরশাদুল হক। 

প্রসঙ্গতঃ চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে আজ বুধবার প্রথম দফায় ৮টি আসনে এনসিপির মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।