আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হিসেবে আব্দুল্লাহ-আল-ওয়াকির নাম ঘোষণা করেছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ নাম ঘোষণা করেন।
এই আসনে বিএনপির প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া এ আসনে জামায়াতের পক্ষ থেকে বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নির্বাচন করবেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল ওয়াকি বলেন, এটা নিঃসন্দেহে আনন্দের খবর। আমি আজ থেকেই প্রচার প্রচারণায় নামছি। আশা করছি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা পাব।
তিনি আরও বলেন, আমি ২০০৮ সালে বিকল্প ধারার হয়ে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করেছিলাম। এখন আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী, সদস্য ও প্রার্থী।