শিবচরে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ 

মাদারীপুরের শিবচরে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ড. নুরুল আমীন কলেজ মিলনায়তনে ও বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজনে  পুরস্কার বিতরণ উৎসবে ১০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।

উৎসবের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই পুরস্কার বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সম্মানিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ড. নুরুল আমীন কলেজ শাখার সংগঠন ও কলেজের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ  দীনেশচন্দ্র  সরকার, প্রভাষক আবদুল্লাহ আল মামুন, প্রভাষক জুয়েল আহমেদ, প্রভাষক জহিরুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্বসাহিত্য কলেজ শাখার সংগঠক এখলাছ উদ্দিন চুন্নু পুরস্কারপ্রাপ্ত  সকল  শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। তিনি এই অবদান পুরোপুরি শিক্ষার্থীদের দেন এবং তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের এই বই পড়া কর্মসূচিকে চালিয়ে নেওয়ার জন্য আবদুল্লাহ আবু সায়ীদকে ধন্যবাদ দেন।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেন।