ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘এসএসসি’ পাস করা এক ব্যক্তি চিকিৎসক সেজে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়ার অভিযোগ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ইউনিয়নের বুধল বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন। জরিমানা করা হয় বুধল বাজারে শিল্পী ফার্মেসীর মালিক মনিন্দ্র দেবনাথকে। ব্যবস্থাপত্র দেওয়াসহ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মনিন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে বুধল বাজারে শিল্পী ফার্মেসীর দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে শিল্পী ফার্মেসীতে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় আটক করা হয়। আটক মনিন্দ্র এসএসসি পাস। এছাড়া তার কাছে চিকিৎসা করা সংক্রান্ত কোনো ধরণের কাগজ পাওয়া যায়নি।