দেশ রূপান্তর পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি মো. জিয়াউর রহমানের ছোট ভাই মুক্তার হোসেন (৩৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার বেলা ১১টায় তিনি ইন্তেকাল করেন।
মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কালাপাহাড়িয়া স্কুল ঈদগাহ মাঠে বিকেল ৩টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দেশ রূপান্তর প্রতিনিধি মো. জিয়াউর রহমান ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।