এপস্টিনের সঙ্গে জড়ালো সুইডিশ রাজকুমারীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপ্সটিনের সাথে সম্পৃত্তদের মাঝে যোগ হয়েছে সুইডিশ রাজকুমারী সোফিয়ার নাম। নতুন প্রতিবেদনে জানা গেছে, রাজকুমারী সোফিয়া (৪১) ২০০৫ সালে দোষী সাব্যস্ত এপস্টিনের সাথে পরিচিত ছিলেন এবং কয়েকবার তার সাথে সাক্ষাত করেছেন। সুইডিশ গণমাধ্যম দাগেনস নিহিটার এই তথ্য জানায়। এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশের অপেক্ষার মাঝে এ তথ্য প্রকাশিত হয়। এর আগে ব্রিটিশ রাজকুমার অ্যান্ড্রুকে এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে পদবী ও সম্মান থেকে বঞ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোফিয়ার মেন্টর ব্যবসায়ী বারব্রো এহনবম তাঁর পেশাগত নেটওয়ার্কের নারী সদস্যদের এপস্টিনের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। যদিও সোফিয়া এপস্টিনের ক্যারিবিয়ান দ্বীপ পরিদর্শন করেননি, তিনি নিউ ইয়র্কে তার সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং কয়েকবার সাক্ষাৎ করেছেন।

এহনবম দাবি করেছেন, তিনি সরাসরি সোফিয়া ও এপস্টিনের পরিচয় করাননি এবং তিনি যে মহিলাদের পরিচয় করিয়েছিলেন তারা সবাই ৩০–৪০ বছর বয়সী সফল নারী উদ্যোক্তা। আদালতের নথি অনুযায়ী সোফিয়া এপস্টিনের কোনও প্রস্তাব গ্রহণ করেননি তবে তিনি ও তার বন্ধু কামিলা নিউ ইয়র্কের একটি অফিসে তার সঙ্গে দেখা করেছিলেন।

প্রতিবেদনটি এপস্টিনের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক এবং তার যৌন নির্যাতন নেটওয়ার্কের প্রভাবের ওপর চলমান তদন্ত ও সমালোচনার দিকে ইঙ্গিত করছে।