সেলতা ভিগোর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে উচ্ছৃখল আচরণ ও লালকার্ডের জন্য রিয়াল মাদ্রিদের তিন ফুটবলারকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। স্প্যানিশ দৈনিক মার্ক জানিয়েছে, এনদ্রিক, কারেরাস ও দানি কারবাহালকে এই শাস্তি দেয়া হয়েছে।
ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিককে দুই ম্যাচের শাস্তি দেওয়া হয়েছে রেফারিদের সিদ্ধান্তের প্রতি প্রতিবাদ করার কারণে। আলভারো কারেরাসকে দুই ম্যাচের শাস্তি দেওয়া হয়েছে রেফারিদের প্রতি অসম্মান দেখানোর জন্য। একই কারণে দলের অধিনায়ক দানি কারভাহালকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
সেল্টা ভিগোর সঙ্গে ম্যাচে ফ্রান গার্সিয়ার লালকার্ডের জেরে দুটি ক্রমাগত ফাউল হয়, যা মাঠের উত্তেজনা বাড়িয়ে তোলে। শেষ মুহূর্তে রদ্রিগো, ভালভার্দে ও কারেরাসের প্রতিবাদ ম্যাচের আবহকে আরও উত্তপ্ত করে। শেষ বাশির পরও উত্তেজনা কমেনি। এনদ্রিক বেঞ্চ থেকে উঠে চতুর্থ রেফারের সঙ্গে উচ্ছৃংখল আচরণ করেছিলেন। পরে চেঞ্জিং রুমে যাত্রাপথে কারভাহাল রেফারি উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন।
এই সপ্তাহান্তে রিয়ালের আলাভেসের সঙ্গে ম্যাচে চারজনই খেলতে পারবেন না। এছাড়া কারেরাস, এনদ্রিক ও কারবাহাল সেভিয়ার সঙ্গে বছরের শেষ শেষ ম্যাচেও খেলতে পারবেন না।
এনদ্রিক জানুয়ারির শুরুতে ধারে লিওনে যোগ দিতে যাচ্ছেন। তাই লস ব্লাঙ্কোসের হয়ে তার এই মৌসুম কার্যত শেষই বলা যায়, যদিনা শুধু চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা দেল রের বিশেষ ম্যাচে অংশ নেন। আর কারবাহাল নিষেধাজ্ঞার চেয়ে হাটুর চোটের কারণেই ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকবেন বলে আশংকা।