অবিশ্বাস্য

দীর্ঘক্ষণ দম বন্ধ করা ‘ইগুয়ানা’ 

শ্বাস-প্রশ্বাস বন্ধ করে, কতক্ষণ থাকা যায়! একপর্যায়ে মৃত্যু সুনিশ্চিত। তবে ব্যতিক্রম রয়েছে। ‘ইগুয়ানা’ নামের এক ধরনের সরীসৃপ, শ্বাস-প্রশ্বাস বন্ধ রাখতে পারে টানা ৪৫ মিনিট! ইগুয়ানা সামুদ্রিক প্রাণী। এই ধরনের অবিশ্বাস্য ক্ষমতার পেছনে রয়েছে প্রাণীটির বিবর্তনের ইতিহাস। আজ থেকে প্রায় ৪০ লাখ বছর আগে, স্থলজ পরিবেশে খাদ্যের অভাব দেখা দেওয়ার কারণে জলজ পরিবেশে খাদ্য খোঁজার কাজে নামতে হয় তাকে। তবে সমুদ্রে নামার পরই সমস্যায় পড়ে ইগুয়ানা। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় হাঙ্গর। এই হাঙ্গর সমুদ্রে কমপক্ষে ১৩ কিলোমিটার দূর থেকে শুনতে পায় কোনো প্রাণীর হৃদযন্ত্রের শব্দ। তাই হাঙ্গরের হাত থেকে প্রাণ বাঁচাতে এবং নিজের খাদ্যের সন্ধানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ রাখতে হয় ইগুয়ানাকে। বিশে^ সবুজ, হলুদসহ বেশ কয়েক ধরনের রঙ এবং প্রজাতির ইগুয়ানা দেখতে পাওয়া যায়। ইশিগাকি দ্বীপ, ফ্লোরিডা উপদ্বীপ, হাওয়াই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ানসহ বিভিন্ন দেশে  দেখা মেলে এই আশ্চর্য প্রাণীর। ইগুয়ানা দৈর্ঘ্যে ১.২ থেকে ২ মিটার পর্যন্ত হতে পারে। ঘাড়ের মাঝরেখা থেকে লেজ পর্যন্ত প্রসারিত আঁশের সারি রয়েছে। ইগুয়ানার শরীরের বিভিন্ন অংশ জুড়ে আঁশ রয়েছে। মেক্সিকো এবং মধ্য আমেরিকার লোকেরা ইগুয়ানা খেয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুয়ের্তোরিকোর কিছু অংশেও ইগুয়ানার মাংস পাওয়া যায়। এ ছাড়াও ইগুয়ানার ডিম লাতিন নিকারাগুয়া এবং কলম্বিয়ায় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।