হাদির জন্য ‘বি নেগেটিভ’ রক্ত দরকার, আবেদন সোশ্যাল মিডিয়ায়

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি আছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি জানান, ওসমান হাদিকে হাসপাতালে আনার পর বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বিকাল ৩টায় জানানো হয়েছে, তার জন্য জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন। রক্তদাতাদের যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে হাদি কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ। তিনি বলেন, হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।