গুলিবিদ্ধ হাদি

পরিস্থিতি সামলাতে ঢাকা মেডিকেলে সেনা মোতায়েন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি হাসপাতাল এলাকায় প্রবেশ করে।

একই দিন জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তার বাম কানের নিচে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, ওসমান হাদিকে জরুরি বিভাগে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে সিপিআর দেয়া হয়। এখন তার প্রেসার একটু ভালো আছে।