কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মায়ানমার সিমেন্টে ও বাংলাদেশে বার্মিজ লুঙ্গি পাচারের সময় ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিবেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান কোস্ট গার্ডের একটি টিম। এ সময় ওই এলাকা থেকে সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করে।
এদিকে, ওই দিন রাত ১২টায় উক্ত জাহাজ কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অপর একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার হতে বাংলাদেশে পাচারকালে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১২ শত পিস বার্মিজ লুঙ্গিসহ ১১ জন মায়ানমারের পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।