ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাকায় বিক্ষোভ মিছিল করবে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। বিক্ষোভ মিছিলে এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন তিনি।