এভারকেয়ারে খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই রাতে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে দেখতে গিয়েছেন।

জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এরপর, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান বিন হাদিকে দেখতে যান। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা শরীফ ওসমান বিন হাদীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।