প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় বিএনপির দুই নেতা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা হয়েছে তারা দুইজন।
 

চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও সমসাময়িক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর বাংলাদেশ আসছেন। তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাকে অবহিত করা হবে। 

এই বৈঠককে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।