রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। তার নাম - ফাতেমা আক্তার (৬৫)।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম ওয়ারী থানাধীন নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনে অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে মাদককাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
ফাতেমা আক্তার একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।