যশোরে ঐতিহ্যের গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরে ঐতিহ্যের গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ওসমানপুর গ্রামের রমজান মোড়ে এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবসমাজ।

আমন ধান কাটা শেষে ফাঁকা মাঠে ‘শীতকালীন উৎসব’ হিসেব প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে আশপাশের গ্রামের ১৪টি গরুর গাড়ি অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী করেন বাঘারপাড়ার ওয়ালিদ হোসেন, দ্বিতীয় স্থানে সদরের নলডাঙ্গার শহিদুল ইসলাম ও তৃতীয় স্থানে লেবুতলার সবেদালী মেম্বার পুরস্কার লাভ করেন। প্রথম পুরস্কার ছিল ফনিক্স বাইসাইকেল, দ্বিতীয় পুরস্কার ক্যাপ্টেন বাইসাইকেল ও তৃতীয় পুরস্কার ছিল ২৪ ইঞ্চি এলইডি টিভি। এছাড়া ৬জনকে সান্তনা পুরষ্কার দেওয়া হয়।

আয়োজক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম বলেন, প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে সালাম ও আমিন নামের দুজন কৃষক নিজেদের গরুর বড়াই করতে গিয়ে তর্কে তর্কে গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা করেছিলেন। তার পর থেকে এই প্রতিযোগিতা হয়।