ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এ সময় তিনি ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের কাছে জাকের পার্টির সমবেদনা প্রকাশ করেন এবং হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও তিনি ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ সময় জাকের পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ উপস্থিত ছিলেন।