সুদানে ড্রোন হামলার নিন্দায় জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদানের শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলার কড়া নিন্দা জানিয়েছেন। 
রবিবার (১৪ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে গুতেরেস হামলাকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে নিহত শান্তিরক্ষা সদস্যদের পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসীরা ইউএন ঘাঁটি আক্রমণ করলে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হন। দক্ষিণ করদোফানের কাদুগলিতে জাতিসংঘের এবেইয়ি অস্থায়ী নিরাপত্তা বাহিনীর লজিস্টিক্স ঘাঁটিতে এ হামলা ঘটে। জাতিসংঘ ও বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা সকলেই ইউএন মিশনে নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্য।  

গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা সদস্যদের উপর হামলা অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এছাড়াও তিনি সব পক্ষকে অনুরোধ করেছেন, শান্তিরক্ষা সদস্য ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

বাংলাদেশের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ইউনিসফা) জানিয়েছে , আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।