গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার

‘আসুন, গর্ভকালীন যত্ন নিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করি’
 
১. নিয়মিত ANC ভিজিটের গুরুত্ব
•অন্তত ৮ বার চিকিৎসক/স্বাস্থ্যকর্মীর কাছে ভিজিট করুন
•রক্তচাপ, রক্ত, প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জটিলতা আগেই শনাক্ত হয়
•নিয়মিত ANC মা’কে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করুন।
 
২. স্বাভাবিক প্রসবের উপকারিতা বোঝান
•কম ঝুঁকি, কম খরচ
•মা ও শিশু দুজনের দ্রুত সুস্থতা
•ভবিষ্যতে গর্ভধারণে কম জটিলতা
 
৩. জন্ম পরিকল্পনা (Birth Plan) তৈরি করুন
•ANC-এর সময়ই পরিবারসহ আলোচনা করে পরিকল্পনা তৈরি করুন
•স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দিন, শুধু চিকিৎসাগত প্রয়োজনে সিজার।
 
৪. স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকে সম্পৃক্ত করুন
•স্বামী/শাশুড়ি ও পরিবারের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ
•পরিবারকে জানাতে হবে, সব সময় সিজার করা দরকার হয় না।
 
৫. কমিউনিটি পর্যায়ে প্রচার বাড়ান
•কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র ও মিডিয়ার মাধ্যমে প্রচার
•বাস্তব উদাহরণ ও ভিডিওর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি
 
স্লোগান:
‘জন্ম হোক নিরাপদ, স্বাভাবিক হোক প্রসব!’
‘গর্ভকালীন যত্ন নিন, সিজারের ঝুঁকি কমান!’
 
ডা. তমা রানী পাল
প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ সার্জন
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য),
এফসিপিএস (অবস্ এন্ড গাইনি)
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
সিসিডি (বারডেম), ঢাকা
কনসালটেন্ট, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
বিএমডিসি রেজিঃ নং: এ ৬৬৬২১