নওগাঁর রানীনগরে ট্রাকচাপায় মোতালেব নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কাঠালতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব (৫৫) উপজেলার খট্টেশর গ্রামের বাসিন্দা।
নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, সন্ধ্যায় রানীনগর থেকে একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। পথে শহরের কাঠালতলী মোড় এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলকে সাইট দিতে গেলে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের নিচে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রীসহ চাপা পড়ে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে।