জমকালো আয়োজনে ‘বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪’ প্রদান

আজীবন সম্মাননা পেলেন সোহেল রানা

বাংলাদেশ গ্রীনলিফ কালচারাল ফোরাম ও গ্রিনলিফ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকার একটি চারতারকা  হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হলো বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ সোহেল রানা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীনলিফ ম্যাগাজিনের উপদেষ্টা ও আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব ও অভিনেতা পীরজাদা শহিদুল হারুন, চিত্রনায়ক ডিএ তায়েব, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র আহবায়ক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য লিয়াকত আলী, অধ্যাপক ডা. জিনাত বেগম (উপাধ্যক্ষ আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিপার্টমেন্ট প্রধান,গাইনী ও প্রসূতি বিভাগ, সাবেক সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), মিডিয়া ব্যাক্তিত্ব কারু কৃষাণ, ম্যারেজ সলিউশন-এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শুভসহ অনেকে। 

২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্রব্যক্তিত্ব মাসুদ পারভেজ সোহেল রানাকে আজীবন সম্মাননা দেয়া হয় গ্রীণলিফ পরিবারের পক্ষ থেকে। প্রধান অতিথি ও বিজিসিএফ আজীবন সম্মাননা পেয়ে মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, ‘যে দেশে গুনীর কদর নেই সেই দেশে গুনীরা জন্ম নেয় না, আজ আমি অনেক আনন্দিত ও বিজিসিএফ পরিবার এর নিকট কৃতজ্ঞ।।নানান সময়ে তারা এভাবে গুনীদের সম্মানিত করে যাবে এই প্রত্যাশা করি।’ 

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সর্বমোট ৪০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তি ও গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন কণ্ঠশিল্পী মনির খান, ররি চৌধুরী, রিজিয়া পারভীন, চিত্রনায়িকা রেনু রোজিনা, চিত্রনায়িকা আচল আঁখি, ফারিন খান, প্রার্থনা ফারদিন দিঘী, চিত্রনায়ক ডিএ তায়েব, চিত্রনায়িক জয় চৌধুরী, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, অভিনয়শিল্পী তানহা তাসনিয়া, অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর রেহানা, অভিনেত্রী পারসা ইভানা, সংগীতশিল্পী ইপা, শিশুশিল্পী দিশা মনি, আলেশা হোসাইন, তাসিন,তাজিম, ব্যান্ড প্রোমোটার বারিশ হক, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ফ্যাশন ডিজাইনার আশা আক্তার আন্না, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, ইনফ্লুয়েঞ্জার সানজিদা সায়মা, উদ্যোক্তা মিথিলা ইসলামসহ  বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজন। 

সম্মাননা, সার্টিফিকেট প্রদানের পাশাপাশি পরিবেশন হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাবল ব্লুর মডেলদের দিয়ে ফিটন খানের কোরিওগ্রাফিতে ফ্যাশন শো অনুষ্ঠিত হয় পাশাপাশি চলে নৃত্য পরিবেশনা। গ্রীনলিফ ম্যাগাজিন সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করতে,নতুন কিছু উপহার দিতে। আমরা আমাদের  সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে চাই, নতুন প্রজন্মের সামনে।আগামীদিনেও গ্রীণলিফের সকল পরিবেশনায় এর ধারাবাহিকতা বজায় থাকবে।’