দেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাগুলোর সহযোগিতার আশ্বাস দিয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে উচ্চপর্যায়ের পরামর্শ সভা হয়। বাংলাদেশে অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য এবং আঘাত প্রতিরোধে বহু খাতীয় কর্মঅগ্রগতি ত্বরান্বিতের এই সভায় তারা আশ^াস দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পিআরও মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সভায় জাতিসংঘ সংস্থার প্রতিনিধিরা সরকারের নেতৃত্বের প্রশংসা করেন।