স্কয়ার টেক্সটাইলস 

৩২% নগদ শেয়ার হিসেবে লভ্যাংশ অনুমোদন

স্কয়ার টেক্সটাইলস পিএলসি গত জুন ৩০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তার শেয়ারহোল্ডারদের জন্যে  ৩২% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সোমবার (১৫ই ডিসেম্বের) ভার্চুয়াল প্লাটফরম-এর অধিনে অনুষ্ঠিত ৩০তম বার্ষিক সাধারন সভায় এ ঘোষণা দেওয়া হয়।

স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরী সভাপতিত্বে  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান তপন চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক স্যামুয়েল এস চৌধুরীর, পরিচালক অঞ্জন চৌধুরী এবং মুহাম্মাদুল হক, হেড অফ একাউন্টস এন্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. আমিনুর রহমান এবং কোম্পানী সেক্রেটারি সঞ্জীব বরন রায় উপস্থিত ছিলেন। 

আলোচ্য  জুন ৩০, ২০২৫ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কো¤পানীর মোট বিক্রয়, মোট  মুনাফা এবং নীট মুনাফা (করপরবর্তী) হয়েছে যথাক্রমে ২২.৬৫ বিলিয়ন টাকা, ৩.০৩ বিলিয়ন টাকা এবং ১.২৭ বিলিয়ন টাকা। কো¤পানীর বিক্রয়, মোট মুনাফা এবং নীট মুনাফা (করপরবর্তী) বেড়েছে যথাক্রমে ১৯.৬৭, ৩০.০০ এবং ১৭.৬৭ শতাংশ।

আলোচ্য আর্থিক প্রতিবেদন অনুসারে ৩২৪.৫০ মিলিয়ন টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে। 
পরিচালক পর্ষদ সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।     

পরিচালক পর্ষদ বিনীত ভাবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জেস, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কো¤পানির বর্তমান ও ভবিষ্যত কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন। 

সভা শেষে, চেয়ারম্যান তপন চৌধুরী  কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা ও সমর্থন জ্ঞাপনের জন্যে শেয়ারহোল্ডারদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।