মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর আর কে মিশন রোডে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন চিকিৎসক দম্পতি- ডা. মুহাম্মদ আলী ভূঁইয়া (কার্ডিয়াক সার্জন) এবং ডা. ফৌজিয়া খান, সহকারী অধ্যাপক (ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট)।
জানা গেছে, সেবামূলক কার্যক্রমে ৫০ জনেরও বেশি হৃদরোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে- যা জনস্বাস্থ্য উন্নয়নে দৃঢ় অঙ্গীকার এবং বিজয় দিবসের প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে।
আয়োজকবৃন্দ সেবামূলক কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক হৃদযন্ত্রের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বছরের বিশেষ দিনগুলোতে এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাবার কথাও জানান চিকিৎসক দম্পতি।