দিনাজপুরে বহিষ্কৃত দুই নেতাকে দলে ভেড়াল বিএনপি

দিনাজপুরের বিরামপুরের আরও দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দিনাজপুরের বিরামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই এবং প্রচার সম্পাদক শফিকুর রহমান রতনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।