দারুল এহসান তাহফিজুল কোরআন মাদরাসার বিজয় দিবস পালন

৫৫তম বিজয় দিবস পালন করেছে রাজধানীর মহাখালী নিকেতন বাজার গেট গুলশান-১ এলাকায় অবস্থিত দারুল এহসান তাহফিজুল কোরআন মাদরাসা।

এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের। তাদের অমূল্য ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।’

বলা হয়, দারুল এহসান তাহফিজুল কোরআন মাদরাসার পক্ষ থেকে আমরা এই দিনে দৃঢ় অঙ্গীকার করছি—কোরআনের আলোয় আলোকিত, নৈতিকতা ও আদর্শে গড়া একটি প্রজন্ম তৈরিতে আমরা সর্বদা সচেষ্ট থাকব। দেশপ্রেম, সততা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ এবং প্রিয় মাতৃভূমির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।