আমিরাতে প্রবাসী ভোটারদের জন্য হেল্প ডেস্ক চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিশ্চিত করতে শারজাহতে অবস্থিত বাংলাদেশ সমিতিতে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হেল্প ডেস্কে সেবার প্রদান চলবে ১৬ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

ভোটার হতে আগ্রহীদের প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (অরিজিনাল অথবা কপি), পাসপোর্টের কপি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

বিস্তারিত জানা যাবে ০৫০১৫২৬২৭৭ (WhatsApp) এই নম্বরে।