খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার মধ্যে ইটভাটা চালু করার অনুমতি না দিলে আমরণ অনশনের ঘোষণা ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের লোকজন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক, শ্রমিক ইউনিয়নের সভাপতি কুসুম উদ্দিন, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি হারুন উর রশিদসহ ৬টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।
বন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকায় খাগড়াছড়িতে ইটভাটা গুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন। এই ইটভাটা বন্ধ থাকার কারনে, ইটের অভাবে বন্ধ রয়েছে সকল ধরনের উন্নয়ন কাজ, বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক।
বিবৃতিতে তারা উল্লেখ করেন এত বছর যাবৎ সরকারের অনুমতি না থাকলেও ইট ভাটার মালিকরা সরকারের সকল ধরনের নিয়ম মেনে এবং সকল প্রকার টেক্স ও আয়কর দিয়ে আসছেন ইট ভাটার মালিকরা, তারা বার বার আবেদন করেও কোন অনুমোদন পাননি। দেশে সকল জেলায় এমনি পার্বত্য জেলা রাঙ্গামাটি ও বান্দরবানে ইট ভাটা চালু থাকলেও শুধু মাত্র খাগড়াছড়িতে অনুমতি দিচ্ছে না প্রশাসন। এই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোর অন্ন জেলা থেকে ইট নিয়ে এসে তাদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। যার কারনে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক, দিন মজুর, ট্রাক্টর চালকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। তাদের পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন পার করছেন।
তাই তাদের এই অবস্থা থেকে মুক্তির জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ৬টি সংগঠন। ৭২ ঘণ্টার মধ্যে ইটভাটা চালুর অনুমতি না দিলে আমরণ অনশনে যাবেন তারা।