রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসাচ্ছে ডিএমপি

ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চেকপোস্ট কার্যক্রম বাড়িয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও এলাকায় এই চেকপোস্ট বসানো হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় আজ বুধবার বিকেল ৪টা থেকে ডিএমপির বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই চেকপোস্ট পরিচালিত হবে। নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে-

রমনা বিভাগ: বসিলা

লালবাগ বিভাগ: বাবুবাজার

ওয়ারী বিভাগ: পোস্তগোলা ব্রিজ

অন্যান্য পয়েন্ট: মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার

মতিঝিল বিভাগ: বাসাবো রাস্তা (কমলাপুর)

মিরপুর বিভাগ: গাবতলী

গুলশান বিভাগ: ৩০০ ফিট

উত্তরা বিভাগ: আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজ।