মুন্সীগঞ্জে জুলাই শহীদ পরিবারের মাঝে বিএনপি প্রার্থীর অনুদান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত মুন্সীগঞ্জের ৬ জন শহীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের দক্ষিণ ইসলামপুর এলাকায় তার নিজ বাসভবনে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আব্দুল হাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমেদ, চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, শহর যুবদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বকুল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, ভিপি মো. মাসুম, যুবদল নেতা জুনায়েদ মিয়া, ছাত্রদল নেতা নেহাল আহমেদ জিহাদ, মো. মেহেদী হাসান প্রমুখ।