আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যে সব এলাকায়

রক্ষণাবেক্ষণ ও জরুরি সংস্কার কাজের কারণে সিলেট ও আশপাশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের অধীন এলাকাগুলো এ শাটডাউনের আওতায় পড়বে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ট্রান্সফরমারের মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইনের সংস্কার এবং লাইনের ওপর ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা গাছের ডালপালা অপসারণের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা প্রয়োজন হয়েছে।

যেসব এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে- কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি এবং আশপাশের এলাকাগুলো।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।