পোস্টাল ব্যালটে ভোট, ৪ লাখ ৮৫ হাজার ছাড়াল প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৪টি দেশে অবস্থানরত প্রবাসীদের ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে ৪ লাখ ৮৫ হাজারেরও বেশি ভোটার। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট- সংক্রান্ত ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে এসব তথ্য পাওয়া গেছে।

পোস্টাল ভোট বিডি’র তথ্যানুযায়ী, এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৮৫ হাজার ৫৮৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৫৫ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার রয়েছেন ২৯ হাজার ৬৬২ জন। একই অ্যাপে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৫৩ হাজার ১১৯ জন। যার মধ্যে পুরুষ ৫৫ হাজার ৫৫৮ জন এবং নারী ১ হাজার ৬৯৮ জন।

নির্বাচন কমিশন (ইসি) এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোট দিতে পারবেন। এজন্য সংশ্লিষ্টদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে। 

গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন (সকাল সাড়ে নয়টা পর্যন্ত) দুই লাখ ৪৯ হাজার ৫৪১ প্রবাসী, যা প্রতি মুহূর্তে বাড়ছে। 

ইসির তথ্যে দেখা গেছে, নিবন্ধনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরবের প্রবাসীরা। এখন পর্যন্ত সেখানে ভোটার হয়েছে ১ লাখ ১৭ হাজার ১৭০

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে তা নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।