সংযুক্ত আবর আমিরাত থেকে বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে আতিকুর রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আতিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তারাখলা গ্রামের মৃত মৌলভী আবদুর জব্বারের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে সংযুক্ত আবর আমিরাতে বসবাস করছেন।
ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলেন, বাংলাদেশে বৈধপথে যারা রেমিটেন্স পাঠাবেন তাদের পুরস্কৃত করার। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আবর আমিরাতে থাকা বাংলাদেশিদের মধ্য থেকে যাচাই-বাচাই করে প্রতি বছর পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়ী ক্যাটাগরিতে এ বছর আমাকে ক্রেস্ট দেওয়া হয়েছে।
সব প্রবাসীকে দেশে বৈধপথে অর্থ পাঠানোর আহ্বান জানান তিনি।