মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল নামে এক ফার্মেসি মালিক নিহত হয়েছেন। উপজেলার সদর হাসপাতাল এলাকায় নিজের ফার্মেসির সামনে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান ফুল (৫০) উপজেলার পুরষাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে নিজের ফার্মেসির সামনে প্রধান সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল জব্দ করে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।