মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করার হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে শহরের উপকন্ঠ মুক্তারপুর কানাইবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন সদরের পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জিয়সতলা গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের ছেলে মো. সীমান্ত (২০), মো. সাকিব (২৬) ও মো. তন্ময় (২৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪ টার দিকে মুক্তারপুর কানাইবাড়ি গ্রামে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি টিম। এসময় সেখানে ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি করে চাইনিজ কুড়াল, চাপাতি, শাবল, লোহার রড ও ২টি টর্চ লাইট উদ্ধার করে পুলিশ সদস্য।
ওসি জানান, গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা সীমান্তের বিরুদ্ধে ছিনতাই, মাদক ও চুরিসহ সদর থানায় ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।