পাবনার সাঁথিয়া উপজেলাকে একক সংসদীয় আসন হিসেবে বহালের দাবিতে ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সাঁথিয়া বাজারে পালনের কথা থাকা হরতালটি প্রত্যাহার করে নেয় একক সংসদীয় আসন রক্ষা মঞ্চ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সাঁথিয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতৃবৃন্দ এ সিদ্ধান্তের কথা জানান।
নেতারা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে সাঁথিয়াকে একক সংসদীয় আসন হিসেবে বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।