বিজয়নগরে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে দুইজন মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার বুধন্তী ইউনিয়নের সেমড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোর্শেদ মিয়া ও আনিছ মিয়া নামের দুইজন মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন থানা পুলিশের সদস্যরা।