রূপায়ণ কর্পোরেট নাইটে জমকালো আয়োজন, গ্রাহকদের ব্যাপক আগ্রহ

রিয়েল এস্টেট খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “রূপায়ণ কর্পোরেট নাইট”। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

“Connections | Music | Experience”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্পোরেট নাইটে কর্পোরেট প্রতিনিধি, অতিথি ও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। 

মনোরম পরিবেশ, সঙ্গীত ও নান্দনিক আয়োজন অংশগ্রহণকারীদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের সিইও সাব্বির আহমেদ খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির সিইও এম. মাহবুবুর রহমান এবং রূপায়ণ গ্রুপ সিএফও তোফাজ্জল হোসাইন, রূপায়ণ কর্পোরেট ডিভিশনের সিবিও এম. বদরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং রূপায়ণ গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা ও গ্রাহককেন্দ্রিক উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক গ্রাহক জানান, রূপায়ণ গ্রুপের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় করে। একজন গ্রাহক বলেন, “রূপায়ণ শুধু আবাসন নয়, তারা গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনধারার অভিজ্ঞতা তৈরি করছে।”

আরেক গ্রাহক বলেন, “পরিবেশ, নকশা ও ব্যবস্থাপনায় রূপায়ণের পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়।”

রূপায়ণ গ্রুপ কর্তৃপক্ষ জানান, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কর্পোরেট আয়োজন অব্যাহত থাকবে।