নারায়ণগঞ্জের বন্দরে উপজেলার দাসেরগাঁও এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশিক ও আরিয়ান নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দাসেরগাঁও ইটখোলার পুকুরে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু রাজধানীর হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার পরিচ্ছন্ন কর্মী খলিল মিয়ার ছেলে।
নিহতের মামাতো ভাই রোহান ও মাহিন জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারসহ ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে আশিক ও আরিয়ান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে রোহান বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা পুকুর থেকে সাড়ে পাঁচটায় আরিয়ানকে মৃত উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত আটটায় আশিকের মরদেহ উদ্ধার করে।