ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গুঁড়িয়ে দিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস।
বৃহস্পতিবার এস্কেভেটর দিয়ে রাতভর ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহানগর আওয়ামী লীগের এই অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পরই বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসে। পরে কয়েক হাজার শিক্ষার্থথী মিছিল নিয়ে রাজশাহী শহরে আসে। এতে নেতৃত্ব দেন রাকসু নেতারা। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নেমে আসেন রাস্তায়। মধ্যরাতে সাহেববাজার এলাকা মিছিলে মুখর হয়ে ওঠে।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাত সাড়ে ১২টার দিকে এস্কেভেটর দিয়ে নগরীর কুমারপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙা শুরু করে।