বাউবির শনিবারের সকল পরীক্ষা স্থগিত

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত আগামী ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে জানানো হবে। এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।